অভিনেতা রাশেদ সীমান্তের স্ত্রী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তিনি থানায় জিডি করেন, মাইকিং করেন, এমনকি স্ত্রীর ছবিসহ রাস্তায় পোস্টার লাগিয়েও কোনো ফল পাচ্ছেন না। কোথাও খুঁজে পাচ্ছেন না নিজের প্রিয় মানুষটিকে
পুলিশ এদিক-ওদিক ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু কোনো ক্লু মিলছে না। সন্দেহের তালিকায় আছে মুদি দোকানদার, লন্ড্রির কর্মচারী, গাড়ির ড্রাইভারসহ আশপাশের বিভিন্ন পেশার মানুষ। স্ত্রীর খোঁজে রাশেদ সীমান্ত একপ্রকার পাগলপ্রায়। হাতে স্ত্রীর পোস্টার নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন তিনি।
তবে এই ঘটনাটি বাস্তবে নয়, এটি একটি নাটকের কাহিনি। নাটকটির নাম ‘বউ নিখোঁজ’।
সুবাতা রাহিক জারিফার গল্পে, ইউসুফ আলী খোকনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি। প্রযোজনায় ছিলেন আকবর হায়দার মুন্না। ওটিটি প্ল্যাটফর্ম ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্টের জন্য নির্মিত এই নাটকে রাশেদ সীমান্ত ছাড়াও অভিনয় করেছেন অহনা রহমান, সোহাগসহ আরও অনেকে।
নাটকটি নিয়ে রাশেদ সীমান্ত বলেন,
“বৈবাহিক জীবনে আমরা অনেকেই ভাবি, বিয়ে করে কি ঠিক কাজটা করলাম? সঠিক জীবনসঙ্গী কি আমরা পাই? আর যদি জীবন থেকে সেই সঙ্গী হারিয়ে যায়, তাহলে একজন মানুষের জীবনে কত বড় পরিবর্তন আসতে পারে — সেটাই দেখানো হয়েছে নাটকটিতে। আমি বিশ্বাস করি, দর্শকদের নাটকটি ভালো লাগবে।